হবিগঞ্জ ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও একটি হামলা মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন মামলার ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- পাভেল মিয়া, স্বপন মিয়া, সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ছালাম, শাহিদ মিয়া, শাহিন মিয়া, জরিনা খাতুন, মাহিদ মিয়া, আরিফ মিয়া, কাজল মিয়া, ছোটন মুন্ডা, রাসেল ও জয়নাল মিয়া।
এ ছাড়া চলিতার আব্দা গ্রামের হাবিবুর রহমানকে কুপিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কাওসার মিয়া (৩৮), ফরিদ মিয়া (৩২), শাহজাহান মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৩) ও জয়নাল মিয়া (২৮)। তারা সবাই উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬