হবিগঞ্জ ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

শানখলা ইউনিয়ন নির্বাচনে আলোচনায় রনি গোয়ালা

আসন্ন ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-পর্যালোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব রনি গোয়ালার নাম। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ইউনিয়নজুড়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

শিক্ষা, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে আসা রনি গোয়ালা বিশেষ করে চা বাগান এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিশুদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি ২০১৪ সালে মনোবল পাঠশালা প্রতিষ্ঠা করেন, যেখানে বর্তমানে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়।

এছাড়াও তিনি লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, রনি মাস্টার স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা এবং মনোবল সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

সংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ; সহ-সভাপতি, লস্করপুর ভ্যালী ছাত্র যুবক পরিষদ; যুগ্ম সম্পাদক, ৫ নং শানখলা মাদক নির্মূল কমিটি; ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ (হবিগঞ্জ জেলা); এবং সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ৫ নং শানখলা ইউনিয়ন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, লালচান্দ চা বাগান ও আশপাশের এলাকায় প্রায় ৬ হাজারের বেশি ভোটার রয়েছে। এই বিপুল ভোটারগোষ্ঠী যদি ঐক্যবদ্ধভাবে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেয়, তবে তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অনেকের ধারণা, বাগানবাসীর সমর্থনের পাশাপাশি ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের ভোটারদের আস্থা অর্জন করতে পারলে রনি গোয়ালা একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি সামগ্রিক প্রক্রিয়া, যেখানে পুরো ইউনিয়নের ভোটারদের মতামতই চূড়ান্ত ফল নির্ধারণ করে। তাই যেকোনো সম্ভাব্য প্রার্থীর মতো রনি গোয়ালাকেও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন অর্জনের জন্য কাজ করতে হবে।

বর্তমানে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা, নির্বাচনী প্রচারণা এবং সর্বোপরি জনগণের ভোটের মাধ্যমে। তবে শিক্ষা, সমাজসেবা ও সংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে ইতোমধ্যেই শানখলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

শানখলা ইউনিয়ন নির্বাচনে আলোচনায় রনি গোয়ালা

আপডেট সময় ০৯:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬