হবিগঞ্জ ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে এনটিসি পরিচালক সাংবাদিক সালেহ উদ্দিনের মতবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬জুন) শুক্রবার সকাল ১১টায় উপজেলার চন্ডিছড়া চা বাগানের এনটিসি বাংলোতে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর পরিচালক ও সাংবাদিক সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমান, সাংবাদিক চন্দন কুমার ব্রাহ্মণ, সৈয়দ শামীম আহমদে, শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দিলীপ সাংমা, স্বপন মুন্ডা, শ্যামল মুন্ডা, অলিল ভৌমিক, সুবীর তন্তবায়,নিপেন্দ্র দাশ,প্রবাট উরাং,নাড়ু রাম, হরলাল মুদি, দুর্লভ মৃধা, সহ শ্রমিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। তারা বলেন, চা বাগানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও জানান, তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে এবং চা বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজন করা হবে।

এ সময় এনটিসি পরিচালক সালেহ উদ্দিন উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে এনটিসি পরিচালক সাংবাদিক সালেহ উদ্দিনের মতবিনিময়

আপডেট সময় ০৮:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬