হবিগঞ্জ ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

বরিশালের যুবক হবিগঞ্জে ক্যান্সার রোগীর পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ

হবিগঞ্জের বিভিন্ন এলাকায় নিজেকে ক্যান্সার রোগী পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার কথা বলে সাধারণ মানুষের সহানুভূতি আদায় করে অর্থ সংগ্রহ করে আসছেন।

অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি নিজেকে ক্যান্সার আক্রান্ত দাবি করলেও তার কাছে কোনো বৈধ মেডিকেল রিপোর্ট, চিকিৎসকের প্রেসক্রিপশন কিংবা হাসপাতালের কাগজপত্র পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে কয়েকজন সচেতন ব্যক্তি তার চিকিৎসা সংক্রান্ত নথিপত্র দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির স্থায়ী বাড়ি বরিশাল বিভাগে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হিসেবে পরিচয় দেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান। অনেকেই মানবিক কারণে তাকে অর্থ সহায়তা দিয়ে থাকেন।

এ বিষয়ে সাংবাদিক রেজাউল করিম খান জানান, মানুষের আবেগ ও সহানুভূতিকে কাজে লাগিয়ে অর্থ সংগ্রহ করাই তার মূল উদ্দেশ্য বলে তাদের ধারণা। তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সচেতন মহল বলছে, মানবিক সহায়তা দেওয়ার আগে রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও পরিচয় যাচাই করা জরুরি। এতে প্রকৃত অসহায় রোগীরা যেমন সহযোগিতা পাবেন, তেমনি প্রতারণার সুযোগও কমে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

বরিশালের যুবক হবিগঞ্জে ক্যান্সার রোগীর পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ

আপডেট সময় ০২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬