হবিগঞ্জ ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে ফ্যামিলি কার্ড পাইলটিং এর তৃতীয় পর্যায়ের গণশুনানি

  • রমজান তালুকদার:
  • আপডেট সময় ০৯:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিছড়া মাঠে ফ্যামিলি কার্ড পাইলটিং-২০২৬ এর তৃতীয় পর্যায় উপলক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এস এম নোমান হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ডিডি রাসেদুজ্জামান চৌধুরী, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক আহবায়ক আবু সালেহ মো: শফিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম সহ অনেকেই ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গণশুনানির মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ, তথ্য যাচাই এবং স্বচ্ছতা নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ব্যক্তিরা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর জবাব প্রদান করেন। ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে ফ্যামিলি কার্ড পাইলটিং এর তৃতীয় পর্যায়ের গণশুনানি

আপডেট সময় ০৯:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬