হবিগঞ্জ ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ

চুনারুঘাট পৌর শহরে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুনারুঘাট পৌরসভার উত্তর হাতুন্ডা এলাকাবাসীর আয়োজনে “পৌর মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টায় পৌরসভার উত্তর হাতুন্ডা এলাকায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত পৌর মেয়র মোহাম্মদ আলীর সহধর্মিণী শাহনূর খাঁন। বিশেষ অতিথি চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক ও এপিপি এড. মোজাম্মেল হক চৌধুরী, চুনারুঘাট পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শাহ নেওয়াজ, বিএনপি নেতা রওশন আলী মীর, সাবেক ছাত্রনেতা মোঃ সাইদুজ্জামান ভূঁইয়া, ছাত্রনেতা শাহ শরীফ, শাহ ইশতিয়াক কৌশিক, শাহ ইমতিয়াজ সৌমিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ জামাল মিয়া, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরমান ভূঁইয়া মুয়াজ, আব্দুর রহমান, সেলিম মিয়া, সারাজ মিয়া, রহমত আলী মীর, সোহেল মিয়া, দুলাল মিয়া, আহাদ মিয়া, সোহাগ মিয়াসহ এলাকার যুবসমাজ ও মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, খেলা পরিচালনা করেন রেফারী আতাউর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকসজ্জা, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

টুর্নামেন্টের উদ্বোধনকালে বক্তারা মরহুম পৌর মেয়র মোহাম্মদ আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে এবং প্রতিটি ম্যাচ রাতের আলোয় অনুষ্ঠিত হবে, যা স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে এমন সুন্দর, জাকজমকপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটি, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করা হয়েছে।

স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, এই আয়োজন চুনারুঘাটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাট পৌর শহরে মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় ০১:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬