হবিগঞ্জ ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেশিন জব্দ : ৩ জনের কারাদণ্ড

চুনারুঘাট উপজেলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বালুভর্তি ইজিবাইক জব্দ করা হয়েছে। একই সঙ্গে একটি ট্রাক্টর আটক করে তিন ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন)  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে গিলানিছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা সিলিকা বালুভর্তি একটি ইজিবাইক জব্দ করা হয়।

পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি সিলিকা বালুভর্তি ট্রাক্টর আটক করা হয়। এ সময় ট্রাক্টরে থাকা তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আটক তিনজনের মধ্যে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা স্থানীয়দেরও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেশিন জব্দ : ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬