হবিগঞ্জ ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনার ১২দিন পর সবুজ মিয়ার মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের মোঃ সবুজ মিয়া (৫০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাত ১টায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের (১৯ মে) রাত ৮টায় চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রাইসমিল এলাকায় বাড়ি ফেরার পথে সবুজ মিয়াকে মোটরসাইকেল আরোহী আলিফ মিয়া ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আইসিইউতে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর থেকে তার আর জ্ঞান ফেরেনি।

সবুজ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রবিবার বাদ মাগরিব তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনার ১২দিন পর সবুজ মিয়ার মৃত্যু

আপডেট সময় ০৬:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬