হবিগঞ্জ ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

সাতছড়ি জাতীয় উদ্যানের ২টি সেগুন গাছ চুরির ঘটনায় গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে  ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে গাছ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) বিকেলে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আজিমাবাদ গ্রামের মোঃ কুতুব মিয়া (৩৯) এবং কালিচুং (কাচুয়া) গ্রামের মোঃ কাউছার মিয়া (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত থেকে ৮ মে ভোরের মধ্যে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে দুটি মূল্যবান সেগুন গাছ কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি চুনারুঘাট থানার এফআইআর নং-১৬, জিআর নং-৯৯/২০২৬ হিসেবে রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোহাম্মদ তারেক নাজির জানান, স্থানীয় ও গোপন তদন্তের পাশাপাশি তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে এবং প্রযুক্তিগত তথ্যের সাথে এর মিল পাওয়া গেছে।

এদিকে তদন্তে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া কাঠ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আসামীদের রিমান্ড আবেদন করা হবে। তদন্তের স্বার্থে তাদের জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

সাতছড়ি জাতীয় উদ্যানের ২টি সেগুন গাছ চুরির ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬