হবিগঞ্জ ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাধবপুরে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপির সদস্যরা

হবিগঞ্জের মাধবপুরে ধান কাটার শ্রমিকের মজুরি বেশি অন্য দিকে শ্রমিক সংকট। পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন কৃষকরা। এসব সমস্যার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকা ধান কেটে দিয়েছেন স্থানীয় ও হবিগঞ্জ জেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা। 

আজ রোববার (৪ মে) সকালে উপজেলার জগদীশপুরের চারাভাঙ্গায় ফসলী মাঠে হবিগঞ্জ জেলা কমান্ডেন্ট হোসনে আরা হাসির নেতৃত্বে জেলা আনসারের একাধিক কর্মকর্তাসহ ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্যদের নিয়ে স্থানীয় কৃষদের ধান কেটে দেয়।

তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবী, উপজেলাতে কোন শ্রমিক সংকট নেই। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে। এ ঘটনায় আনসার-ভিডিপির কর্মকর্তারা প্রশংসায় ভাসছেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব শুভাশিষ চক্রবর্তী,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান,উপজেলা আনসার প্রশিক্ষক আবদুল ওয়াহাবসহ আরো অনেক আনসার ভিডিপি সদস্যরা।

সুবিধাভোগী কৃষক জানু মিয়া জানান, আনসারের কর্মকর্তা স্যাররা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক উপকার পেলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

মাধবপুরে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপির সদস্যরা

আপডেট সময় ০৭:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫