হবিগঞ্জ ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ
চুনারুঘাট থানার বৈষম্য বিরোধী মামলায়

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিক চেয়ারম্যান গ্রেপ্তার

মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর আন্দিউড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায়  চুনারুঘাট ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে মাধবপুর উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চুনারুঘাট থানার এসআই ফয়সাল আমিন চুনারুঘাট থানায় নিয়ে আসেন।

আতিক চেয়ারম্যানেে বিরুদ্ধে চুনারুঘাট থানার বৈষম্য বিরোধী একটি মামলা রয়েছে। যার মামলা নং ০৮(০৯)২৪ইং।

জানা যায়, আতিকুর রহমান উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যোগ দিতে উপজেলা পরিষদে আসেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পূর্বে এতোদিন তিনি গা ঢাকা দিয়েছিলেন। আজ উপজেলা পরিষদে আসলে পুলিশ খবর পেয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তানজিল ইসলাম জানান, চেয়ারম্যান আতিকুর রহমান ৪ঠা আগস্ট ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে সরাসরি উপস্থিত থেকে আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলাসহ ভাঙচুর চালায়।

আমরা এই স্বৈরাচারের দোসর আতিকের সর্বোচ্চ শাস্তি চাই। তাছাড়া আগস্টে ছাত্রজনতার ওপর হামলার ভিডিও এবং বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাত্রজনতার ওপর হামলার মূলহোতা হিসেবে তাকে গ্রেপ্তারের জোড়ালো দাবি উঠে।

অপরদিকে আতিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম আতিকুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে বিকেলে তাকে আদালতে প্রেরণ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাট থানার বৈষম্য বিরোধী মামলায়

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিক চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫