হবিগঞ্জ ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার Logo স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে চ্যাম্পিয়ন ডিসিপি হাই স্কুল, ৪১ প্রতিষ্ঠানের অনুপস্থিতিতে ইউএনও’র ক্ষোভ Logo আইসিবিএস চালু উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ বিল গ্রহণ বন্ধ থাকবে Logo বাহুবলের পর্যটন উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা অবৈধ বালু উত্তোলন

বিএনপি নেতা সহিদুলের প্রশ্রয়ে পুনর্বাসিত হচ্ছে ‘লীগ-জাপা’

বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের প্রত্যক্ষ প্রশ্রয়ে স্থানীয় আওয়ামী লীগ ও জাপা পুনর্বাসিত হচ্ছে। এমন অভিযোগ করছেন খোদ বিএনপি নেতাসহ সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ

জানা যায়, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে লামাতাসী ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বাহুবল মডেল থানার এস.আই রায়হান আহমেদের তত্বাবধানে ও লামাতাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাতাসী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তাহের, লামাতাসী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক কাওছার মিয়া, জাতীয় পার্টির অঙ্গ সংগঠন লামাতাসী ইউনিয়ন যুবসংহতি নেতা নানু মিয়া সহ ‘লীগ ও জাপা’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ ব্যাপারে লামাতাসী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, “সাধারণত বিট পুলিশিং সভায় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন সুশীল সমাজসহ ধর্মীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গতকালের সভায় পতিত স্বৈরাচারী দলের নেতা ও তাদের দোসরসহ এলাকার চিহ্নিত ছিনতাইকারী, জুয়াড়ী এবং মাদক সেবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।”

তিনি বলেন, “এর মাধ্যমে পতিত স্বেরাচারী দল আওয়ামী লীগ ও তাদের দোসর জাপাকে পুনর্বাসিত করা হচ্ছে। এ কাজে প্রত্যক্ষ প্রশ্রয় দিচ্ছেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সচেতন মহল সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ৫ জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের রক্তের সাথে বেইমানী করছেন।”

এর আগেও আওয়ামিলীগের ছায়াতলে থাকা বিএনপি নেতা সহিদুলের নেতৃত্বে আওয়ামিলীগকে সাথে নিয়ে একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদের উপর নৃশংস হামলা চালানও হয়েছে বলে জানা যায়।

এদিকে, অভিযোগে বিষয়ে বক্তব্য জানতে লামাতাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সাথে গতকাল রাতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

বিএনপি নেতা সহিদুলের প্রশ্রয়ে পুনর্বাসিত হচ্ছে ‘লীগ-জাপা’

আপডেট সময় ১২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫