হবিগঞ্জ ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব পুনর্গঠন

  • মোঃ খালিদ হাসান
  • আপডেট সময় ০৮:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা কর্তৃক বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হলো প্লেটু বিজ্ঞান ক্লাব পুনঃগঠন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা।

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো নানা মনোমুগ্ধকর কার্যক্রম।
মোঃ খালিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সুজিত চন্দ্র দেব ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব আনোয়ারুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্লেটু বিজ্ঞান ক্লাবের উল্লেখযোগ্য কার্যক্রম উপস্থাপন করে অত্র ক্লাবের যুগ্ন সম্পাদক কৃত্তিকা পাল। নতুন বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করে ক্লাবের সহ সভাপতি আনিকা তাবাসসুম ও সাধারণ সম্পাদক নাদিরা সুলতানা। বিজ্ঞান বিষয়ক কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করে ফাতেমা খানম রাইসা। বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রদান করে ক্লাবের কার্যকরী সদস্য মেহজাবিন সারওয়ার জারা আর দেশের গান পরিবেশন করে অর্পিতা দেবনাথ , যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অত্র ক্লাবটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজিব, ক্লাবের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার জন্য পরিচালক হিসেবে যুক্ত হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ মুন্সি।

এই বছরের ক্লাব পরিকল্পনায় রয়েছে-
বিজ্ঞান মেলা।
বিজ্ঞান কুইজ।
বিজ্ঞান দেয়ালিকা।
বিজ্ঞান কর্মশালা।
মাসিক মিটিং।
পাঠচক্র।
অলিম্পিয়াডে অংশগ্রহণ ইত্যাদি।

উক্ত কার্যক্রমগুলো বর্তমান বছরের মধ্যে সম্পন্ন হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব পুনর্গঠন

আপডেট সময় ০৮:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫