হবিগঞ্জ ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা
প্রশাসনের নাকের ডগায় সরকারি গাছ চুরি

চুনারুঘাটে রাতের আধাঁরে সড়কের ১৪টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • মোহাম্মদ সুমন
  • আপডেট সময় ০৯:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের আমতলী লোহার ব্রিজ অংশের ১৪ টি সরকারি গাছ রাতের আধাঁরে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাতের বেলা স্থানীয় একদল প্রভাবশালী রাতের আঁধারে গাছগুলো কেটে নিয়ে যায়। গাছ চুরির ৪৮ ঘন্টার পেরিয়ে গেলেও সড়ক ও জনপথ বিভাগকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে সওজ এর শায়েস্তাগঞ্জ সড়ক শাখার উপ-পরিচালক মুরাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি আলোকিত হবিগঞ্জকে জানান, আমরা বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পেরেছি, কালই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তবে সড়কের ছায়াদানকারী ১৪ টি বৃক্ষ কেটে নেয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের নাকের ডগায় সরকারি গাছ কেটে নেয়ার যে রীতি চালু হয়েছে এতে করে বাকী গাছগুলোর ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

প্রশাসনের নাকের ডগায় সরকারি গাছ চুরি

চুনারুঘাটে রাতের আধাঁরে সড়কের ১৪টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫