হবিগঞ্জ ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ
আমি ৪০ বছর ধরে রাজনীতি করি, কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়

হবিগঞ্জের সরকারী প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে জি কে গউছ যে বার্তা দিলেন

হবিগঞ্জের সকল সরকারী প্রতিষ্ঠান, বে-সরকারী প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে বিশেষ সতর্কতামূলক বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারী) সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে জি কে গউছ বলেন- আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, হবিগঞ্জের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরে জি কে ঝলক সহ কতিপয় ব্যক্তি আমার নাম ভাঙ্গিয়ে অথবা আমার ভাই পরিচয় দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছে। যা সম্পূর্ণ অনভিপ্রেত।

জি কে ঝলক এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে দলে তার কোন পদ পদবী নাই। তার সাথে আমার কোন রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক নাই। আমি ৪০ বছর যাবত বিএনপির রাজনীতি করি কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়।

আমার পরিচয় দিয়ে অথবা আমার নাম ভাঙ্গিয়ে যে বা যারা সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই।

আমার পরিচয় দিয়ে যে বা যারা অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বা দপ্তরের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছি।

এর ব্যত্যয় হলে দায় দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে। কোন দুষ্কৃতিকারী ও অন্যায়কারীর দায়ভার আমি বা আমার দল বিএনপি নিবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আমি ৪০ বছর ধরে রাজনীতি করি, কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়

হবিগঞ্জের সরকারী প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে জি কে গউছ যে বার্তা দিলেন

আপডেট সময় ০১:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫