হবিগঞ্জ ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুরের ওসি রকিবুল ইসলাম

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ১১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন। মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন তিনি।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে।

জানা যায়, রকিবুল ইসলাম খাঁন ঢাকা বাড্ডা থানার একজন কৃতি সন্তান। তিনি ১৯৮৩ সালে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তেজগাঁ কলেজ থেকে অনার্স ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

রকিবুল ইসলাম খাঁন পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে ২০০৭ সালে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি কমিশনার এওয়ার্ড, আইজিপি পদক ও জাতিসংঘ শান্তি রক্ষা পদক পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি দেশ ও দেশের বাইরে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, সততা, নিষ্ঠা, কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।

তিনি আরও জানান, আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার ওপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সহিত পালন করে যেতে চাই।
অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য জেলা পুলিশ সুপারসহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুলিশের এ সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন মাধবপুরের ওসি রকিবুল ইসলাম

আপডেট সময় ১১:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪