হবিগঞ্জ ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে চোরাই টমটম ব্যাটারিসহ গাড়ী উদ্ধার, গ্রেপ্তার-২

চুনারুঘাট থানা পুলিশের অভিযান চোরাই টমটম (ব্যাটারিসহ) গাড়ী উদ্ধার করা হয়েছে। এসময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, অপরাধ নির্মুলের ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ে নেতৃত্বে মামলার তদন্তকারী এসআই ছদরুল আমিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজারে অভিযান চালিয়ে প্রথমে ১নং আসামি নিলয় মিয়া নিলন (২৫) কে আটক করা হয়। সে উপজেলার গাজীগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পরবর্তীতে আসামি নিলয়ের দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া টমটম গাড়িটি ১৯/০২/২৪ খ্রিঃ দিবাগত রাত সাড়ে ১২টায় হবিগঞ্জ সদর থানার ২নং গোপায়া ইউনিয়নের অন্তর্গত বড় বহুলা গ্রামের মৃত ইছাক আলী ছেলে আরব আলী (৪০) এর গ্যারেজ পুলিশ অভিযান চালায়। এসময়  গ্যারেজ থেকে চোরাই টমটম গাড়ী উদ্ধারসহ আরব আলীকে গ্রেফতার করা হয়। পরে আজ মঙ্গলবার আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান- হবিগঞ্জ জেলার এসপি আক্তার হোসেন পিপিএম-সেবা স্যারের দিক নির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, মাদক উদ্ধার, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে চোরাই টমটম ব্যাটারিসহ গাড়ী উদ্ধার, গ্রেপ্তার-২

আপডেট সময় ০৩:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪