হবিগঞ্জ ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি, অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি। ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আবার উড়াল দিয়েছেন কলকাতায়। সেখানে নন্দনে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’।

এ উপলক্ষ্যে আপাতত কলকাতা অবস্থান করছেন এ নায়িকা। অপু যেখানেই যান আজকাল তাকে একটা কমন প্রশ্ন শুনতেই হয়, সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের সমীকরণটা কী? ফের কি একসঙ্গে দেখা যাবে এই প্রাক্তন জুটিকে? এসব প্রশ্নের পেছনে রসদ জুগিয়েছে সাম্প্রতিক সময়ে শাকিব এবং তার পরিবারকে নিয়ে অপুর ইতিবাচক কথাবার্তা ও ঘনিষ্ঠতা।

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমেই বলব, আমার সঙ্গে শাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না। এজন্য শাকিবকে দায়ীও করব না। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম। ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যেকোনো কিছু মোকাবিলা করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল। তাই আমি অনেক কিছুই বুঝে ওঠতেও পারিনি।

অনেক উল্টাপাল্টা কথা বলেছি। পরে আমাকে যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনোই ভাবিনি। তাই হয়তো ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি। একটা সময় পর এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজে অনেক কষ্ট পেয়েছি। লজ্জিতও হয়েছি।

তখন আমি আমার শ্বশুর-শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি করিনি।’ তবে কি আবারও আগের সংসারে ফিরছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি।

শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না।

পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’ জানা গেছে, আজ রোববার বিকেল সাড়ে ৩টায় নন্দনে প্রদর্শিত হবে ‘লাল শাড়ি’। এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। নিজের প্রযোজিত প্রথম সিনেমাটি দেখতে কলকাতার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন অপু বিশ্বাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি, অপু বিশ্বাস

আপডেট সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩