হবিগঞ্জ ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে ৪ প্রবীন সাংবাদিককে সম্মাননা দিলো ছফিনা নূর ফাউন্ডেশন

  • নুরুল আমিনঃ
  • আপডেট সময় ০৬:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে সাংবাদিকতার স্বর্নযুগের চার প্রবীন সাংবাদিককে সম্মাননা দিলো ছফিনা নুর ফাউন্ডেশন,মিরাশী। তারা হলেন,সাংবাদিক মিলন রশীদ, সিরাজুল হক, হাছান আলী ও রাই রঞ্জন পাল।

আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা হল রুমে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বের ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর,পৌর মেয়র সাইফুল ইসলাম,ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হক, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,মিরাশি ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরকার, রানীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসাইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মহালদার,গাজীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মনসুর আহম্মদ, সাংবাদিক সাজিদুর রহমানসহ শিক্ষক,শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী।

অনুষ্ঠান শেষ প্রবীন ৪ জন সাংবাদিকের হাতে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

পরে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক সজল দাস অতিথিদের হাতে সাংবাদিক মিলন রশীদ রচিত ” হবিগঞ্জের গনহত্যা” এবং সাংবাদিক নুরুল আমিন রচিত “কাঁটাতার পেরিয়ে” ও “আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থগুলো উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুছ ছামাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে ৪ প্রবীন সাংবাদিককে সম্মাননা দিলো ছফিনা নূর ফাউন্ডেশন

আপডেট সময় ০৬:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩