হবিগঞ্জ ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিক ও ঈদ পুনর্মিলনী

হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক-ভিত্তিক সংগঠন হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের ৯ম বার্ষিক ঈদ পুনর্মিলনী উপলক্ষে গতকাল শনিবার নৌ-ভ্রমণের আয়োজন করা হয়। 

হবিগঞ্জ জেলা সংশ্লিষ্ট জনপ্রিয় ফেসবুক মেম্বারস গ্রুপ “আমরার বাড়ি হবিগঞ্জ” এর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ভ্রমণটির নাম দেওয়া হয় নৌ-বিলাস।

এ নৌ-ভ্রমণের গন্তব্য ছিল হবিগঞ্জ জেলার লাখাই থানার বুল্লাবাজার নৌঘাট থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম জিরোপয়েন্ট।

সকাল ৯টায় নৌযাত্রা শুরু করে কিশোরগঞ্জ হাওড়াঞ্চল ও অষ্টগ্রামের দৃষ্টিনন্দন জিরোপয়েন্ট ঘুরে রাত আটটায় নিরাপদে বুল্লাবাজারে ফিরে নৌযাত্রা সমাপ্ত হয়।

প্রেরণা সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ভ্রমণের পুরো সময়জুড়ে হামদ-নাত ও দেশাত্মবোধক গানের সুরের তালে তালে সবাইকে মাতিয়ে রাখেন।

নৌকার মাধ্যেই মধ্যাহ্নভোজ ও বিভিন্ন বিষয়ে কুইজ এবং উপস্থিত জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শাইখে গুনুই ফাউন্ডেশন ও আদরী ফুডসের সৌজন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনের সেক্রেটারি শিব্বির আহমদ ও সহ-সেক্রেটারি মঈনুদ্দীন খান তানভীরের যৌথ উপস্থাপনায় অনুষ্টানটিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি হাফেজ মাওলানা গোলাম রাব্বানী।

এতে ফোরামের নির্বাহি পরিষদের সদস্যবৃন্দ সহ জেলার বিভিন্ন থানা থেকে আগত দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার ১৫০জন ভ্রমণার্থী অংশগ্রহণ করেন।

আর্ত মানবতার সেবায় গঠিত হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের উদ্যোগে হবিগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে বাসিন্দাদের পরিচয় করিয়ে দেয়ার মানসেই প্রতি বছর জেলার ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত ভিন্ন ভিন্ন স্পটে এ বাৎসরিক ভ্রমণের আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিক ও ঈদ পুনর্মিলনী

আপডেট সময় ০১:১৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩