হবিগঞ্জ ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

নবীগঞ্জে ইতালি পাঠানোর কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে নবীগঞ্জে এক ব্যক্তির কাছ থেকে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।

প্রতারণার শিকার ব্যাক্তি হলেন দেবপাড়া ইউনিয়নের বাঁশডর গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র সোহেল মিয়া।

পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী গত রবিবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোক্তরা হল সিলেট মোগলা বাজার হোসাইনপুর গ্রামের আঃ করিমের পুত্র আল-আমিন ও আব্দুল করিম।

মামলার আরজি ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩ মাসের মধ্যে ইতালি পাঠানোর কথা বলে আল-আমিন ও আব্দুল করিম সোহেল মিয়ার কাছ থেকে চলতি বছরের ১ জানুয়ারি ৮ লাখ টাকা নেন।

ইতালি যাওয়ার পর আরও ৮ লাখ টাকা দেওয়া লাগবে বলে জানান আল-আমিন ও আব্দুল করিম। ৩ মাস অতিবাহিত হওয়ার পর থেকেই তাদের বিভিন্ন অজুহাত দেখাতে থাকে।

৩ মাস অতিবাহিত হওয়ার পর সোহেল মিয়া তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা ২ মাসে সময় নেয়। গত ২ মাস সময় অতিবাহিত হল পর টাকার জন্য তাদের বাড়িতে যাওয়ার পর তারা টাকা দিতে অস্বীকার করে।

তাই পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নবীগঞ্জে ইতালি পাঠানোর কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় ০১:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩