হবিগঞ্জ ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

হবিগঞ্জে এক বন্ধুর লাঠির আঘাতে প্রাণ গেল অপর বন্ধুর

বাহুবল উপজেলায় কথা কাটাকাটির জের ধরে মুছাব্বির মিয়া (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে নিহত মুছাব্বির মিয়া (১৮) ওই গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রামের একটি রাস্তায় মুছাব্বিরের বন্ধু একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সাহার আলীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুছাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাহার আলী। এরপর মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর অহত অবস্থায় মুছাব্বিরকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে স্থানীয়রা জানান, মুছাব্বির ও সাহার আলী দুইজন বন্ধু। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মুছাব্বিরের মাথায় লাঠির আঘাত করা হলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এই হত্যায় জড়িতকে ধরতে অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে এক বন্ধুর লাঠির আঘাতে প্রাণ গেল অপর বন্ধুর

আপডেট সময় ১০:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩