হবিগঞ্জ ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

বাংলাদেশের পর্যটনকে নিরাপদ ও আকর্ষণীয় করতে হবে, স্পিকার

বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি অনন্য পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। তাই পর্যটনকে নিরাপদ, আকর্ষণীয় ও দর্শনীয় করার লক্ষ্যে সকলকে সচেষ্ট হতে হবে। আজ (৪ মে) বৃহস্পতিবার রাজধানীর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে ‘টেস্ট অব বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে এ ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মাদ জাবের স্বাগত বক্তব্য এবং স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফিন ‘টেস্ট অব বাংলাদেশ’ প্রসঙ্গে বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বক্তব্য প্রদান করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনা অতিমারিতে সারাবিশ্বেই পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পর্যটন শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ অঞ্চলভেদে বিভিন্ন খাদ্যের জন্য বিখ্যাত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত। তাই এই ব্র্যান্ডগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। দেশীয় বিভিন্ন পণ্য ও ব্র্যান্ডের বাণিজ্যিক ও আর্থিক স্বার্থ সংরক্ষণ করতে সকলকে সচেষ্ট হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

বাংলাদেশের পর্যটনকে নিরাপদ ও আকর্ষণীয় করতে হবে, স্পিকার

আপডেট সময় ১১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩