হবিগঞ্জ ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

  • সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় ১২:০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলো- শেখপুর গ্রামের আলকাছ মিয়ার দুই মেয়ের দুই নাতনি তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)। শিশু দুটির মধ্যে একজনের বাড়ি রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুর।

আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই দুই শিশু কন্যা আপন ২ খালাতো বোন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ফিতরের পরের দিন শেখপুর গ্রামে নানা আলকাছ মিয়ার বাড়িতে আসে আপন দুই খালাতো বোন তাছকিয়া ও ফাইজা আক্তার।

বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে এই দুই শিশু সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এই দুই শিশুকে বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে হঠাৎ পুকুরে তাদের ভেসে উঠতে দেখেন তারা।

পরে পরিবারের লোকজন তাদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক এই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মঈন উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩