হবিগঞ্জ ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

মাধবপুর শিক্ষা কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য (৪৫) কে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্ত। আজ (২৭ এপ্রিল)  বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের গেইনের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য জানান, অফিস শেষ করে হবিগঞ্জে বাসার উদ্দেশ্যে তিনি বের হন। উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় রাস্তায় পৌঁছামাত্রই অজ্ঞাত এক যুবক তাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পেছন থেকে এলোপাতারি মারপিট শুরু করে।

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পথচারীরা দৌঁড়ে এগিয়ে এলে হামলাকারী এ যুবক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

হামলাকারীর আঘাতে তার কানের নিচে কয়েকটি সেলাই লাগে এবং বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত হামলাকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীকে সনাক্ত করার জন্য কাজ চলছে।

মাধবপুর শিক্ষা অফিসের অফিস সহকারী আজহারুল ইসলাম জানান, দুপুরের দিকে অজ্ঞাত এক যুবক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য অফিস থেকে কখন বের হবেন তার কাছে জানতে চান।

তবে কি কারণে এ যুবক শিক্ষা কর্মকর্তার প্রতি ক্ষিপ্ত হয়ে হামলা করলেন এ নিয়ে রহস্যের দানা বেধেছে।

মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান জানান, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে উপর অজ্ঞাত যুবকের হামলার নিন্দা জানিয়ে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

মাধবপুর শিক্ষা কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ১১:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩