হবিগঞ্জ ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য যুবককে হত্যা

বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য যুবককে হত্যা করা হয়েছে। গতকাল  শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার (২৫ মার্চ) ময়নাতদন্তের জন্য মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে অভিযান চালিয়ে ঘাতক মিন্নত আলীকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইকরাম গ্রামের নিহত বিষ্ণু সরকারের কাছে একই গ্রামের মিন্নত আলী ২০ হাজার টাকা পাওনা ছিল। বিষ্ণু সরকার টাকা দিতে গড়িমশি করে।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাওনা টাকা চান মিন্নত। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্নত আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বিষ্ণু সরকার মারা যায়। পরে তার মরদেহ গুমের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ মিন্নত আলীকে আটক করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্নত আলীকে আটক করা হয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য যুবককে হত্যা

আপডেট সময় ০২:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩