হবিগঞ্জ ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন
চুনারুঘাটে নিজের স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা

খাটে নিজের সন্তান ও নিচে স্ত্রী লাশ, আর গাছে ঝুলছিল স্বামীর মরদেহ

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একই পরিবারের স্বামী-স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার গাদিশাইল গ্রামের একটি বাড়ি থেকে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গাদিশাইল গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক আলোকিত হবিগঞ্জকে জানান, বিকেলে একটি গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ পাওয়া যায়। একই সময়ে বসতঘরের খাটে প্রতিবন্ধী সন্তান এবং খাটের নিচ থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, শিশুটির শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

তবে ওই নারীর গায়ে আঘাতের চিহ্ন ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, মরদেহের সুরতহাল তৈরির প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বলা যাবে।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি বাংলানিউজকে বলেন, পরিবারটি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে সূয্যুল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

চুনারুঘাটে নিজের স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা

খাটে নিজের সন্তান ও নিচে স্ত্রী লাশ, আর গাছে ঝুলছিল স্বামীর মরদেহ

আপডেট সময় ১২:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩