হবিগঞ্জ ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

আজমিরীগঞ্জে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

আজমিরীগঞ্জে সরকারি কর্মকর্তা মারধরের অভিযোগ ওঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগ ওঠেছে, মারধরের শিকার হয়েছেন কার্যালয়ের জেনারেল ফ্যাসিলিটেটর মোশারফ হোসেন। এ ঘটনায় মোশারফ তার বাম চোখে আঘাত পেয়েছেন।

মমিনুর রহমান সজিব দুপুরে কার্যালয়ের ভেতরে গিয়ে কর্মকর্তাদের গালাগাল করেন। এনিয়ে বাকবিতণ্ডার পর এলজিইডির জেনারেল ফ্যাসিলিটেটর মোশারফ হোসেনকে মারপিট করেন।

খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আহত মোশারফ হোসেন মোবাইল ফোনে বলেন, মমিনুর রহমান সজিব এলজিইডির অধীনে একটি সড়ক মেরামতের কাজ করেছেন। তাকে চাহিদা অনুযায়ী বিল না দেওয়ায় কার্যালয়ে এসে হামলা করে আমাকে মারপিট করেন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গালমন্দ করেন। তার হামলায় একটি টেবিলের গ্লাস ভেঙে যায়।

এ বিষয়ে ইউএনও জুয়েল ভৌমিক আলোকিত হবিগঞ্জকে বলেন, বিশৃঙ্খলার শব্দ শোনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা খবর পেয়েছি। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব। তিনি বাংলানিউজকে বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের সঙ্গে আমার ভাল সম্পর্ক রয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী

আজমিরীগঞ্জে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

আপডেট সময় ১১:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩