হবিগঞ্জ ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে ১৭ ব্যক্তির লাশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট সময় ০৪:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে দুটি ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত মোট ১৭টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- নদী (৩৫) ও তাঁর স্বামী মমিনুল (৩৮), বংশাল সুরিটোলার সুমন (২১),যাত্রাবাড়ীর শেখদির মনসুর হোসাইন (৪০), কেরানীগঞ্জ চুনকুটিয়ার রাহাত (১৮), চাঁদপুর মতলবের আল আমীন (২৩), কলাবাগান গ্রিন রোডের ইশহাক মৃধা (৩৫), বংশাল আলু বাজারের ইসমাইল (৪২), কদমতলী মাতুয়াইলের মাইনুদ্দীন (৫০), হৃদয় (২০), ইদ্রিস মিয়া (৬০), আবৃত্তি বেগম (৭০), আবু জাফর সিদ্দিক (৩৪), ওবায়দুল হাসান বাবুল (৫৫), নাজমুল হোসেন (২৫), সিয়াম (১৮) এবং সম্রাট।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে এখন মোট ১৭ জনের মরদেহ রয়েছে। তাঁদের কাউকে মৃত অবস্থায় আনা হয়েছে, আবার কারো অবস্থা গুরুতর ছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুটি ভবন ঝুঁকিপূর্ণ, ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিসদুটি ভবন ঝুঁকিপূর্ণ, ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস
এর আগে অর্ধশতাধিক আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আজ বিকাল ৪টা ৫০ মিনিটে সিদ্দিকবাজারে সৈয়দ নজরুল ইসলাম সরণির ৫ ও ৬ নম্বর ভবনে বিস্ফোরণ হয়। ভবন দুটির পাশেই একটি বিদ্যুতের ট্রান্সমিটার ছিল, সেটিও বিস্ফোরিত হয়।

‘পরপর বিকট বিস্ফোরণে ভবন কেঁপে উঠে, সিঁড়ি ভেঙে যায়’‘পরপর বিকট বিস্ফোরণে ভবন কেঁপে উঠে, সিঁড়ি ভেঙে যায়’
৫ নম্বর ভবনটি পাঁচতলা, আর কুইন সেনিটেরি মার্কেট নামে পরিচিতি ৬ নম্বর ভবনটি আট তলা। এই ভবনের বেসমেন্টে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে ১৭ ব্যক্তির লাশ

আপডেট সময় ০৪:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩