হবিগঞ্জ ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা বহনকালে কথিত সাংবাদিকসহ আটক-২

মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা বহনকালে কথিত সাংবাদিকসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আঃ হক এর পুত্র সাইদুর ইসলাম সাইফুল অরুন ওরুপে হুরন আলী (৩০) এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গয়েমখিলা গ্রামের সুরুজ আলীর পুত্র সুজন মিয়া(২৫)। এসময় তাদের কাছ থেকে তল্লাশী ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, আজ (১৪ জানুয়ারি) শনিবার দুপুরে মনতলা বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী বহরা ইউনিয়নের শ্রীধপুর রাস্তায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী উল্লেখিত দুই সন্দেহভাজন যুবককে তল্লাশী করে শরীরে স্কচটেপ দিয়ে লাগানো অবস্থায় ১ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত সাইদুর নিজেকে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দেয়। সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়ান। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মনতলা বিওপি কমান্ডার সুবেদার রফিক উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা বহনকালে কথিত সাংবাদিকসহ আটক-২

আপডেট সময় ১১:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩