হবিগঞ্জ ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ নিহত-৫

মাধবপুর উপজেলার শাহপুরের ম্যাটাডোর কোম্পানীর নিকট নোহা গাড়ী ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছে ৫জন। এ দূর্ঘটনায় আহত হয়েছে অপর ২ জন।আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই জসিম মিয়া জানান, ভোররাতে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি নোহা মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল।
মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়।এতে ঘটনাস্হলেই ৩জন নিহত হন।হাসপাতালে নেওয়ার পথে অপর ২জন নিহত হন।নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকানাদি গ্রামের আব্দুল হান্নানের ছেলে প্রবাসী আঃ সালাম মিয়া( ৩৫),সিয়াব মিয়া(১৩),সাফিয়া বেগম (২০) সাফিয়া বেগমের ১বছরের সন্তান হাবিবা জান্নাত(১)ও দশ ভাগ গ্রামের মাইক্রো চালক সাতির আলী(৩৫)
আহতরা হলেন রাজু মিয়া ও নূর ইসলা,আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম চৌধুরী দূর্ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ নিহত-৫

আপডেট সময় ১২:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩