হবিগঞ্জ ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ

সিলেটে পুলিশের এক এ.এস.আইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, বরখাস্ত-২

সিলেটে পুলিশের বির্তকে যেন পিছু ছাড়ছেনা। সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে তিন পুলিশ সদস্যদের বরখাস্তের রেশ কাটতে না কাটতেই নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার (৪ ডিসেম্বর) তাদের বরখাস্ত করা হলেও মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়েছে।

সিলেট পুলিশ লাইনসে কর্মরত অবস্থায় মারামারির ঘটনায় বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন-সিলেট মহানগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া ও কনস্টেবল (নায়েক) প্রণজিৎ। রোববার সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীনের স্বাক্ষরে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এএসআই মো. রুবেল মিয়া সিলেট পুলিশ লাইনসে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তদারকিতে ছিলেন। দায়িত্বরত অবস্থায় পুলিশের নায়েক প্রণজিৎকে তার দায়িত্বস্থলে না পেয়ে আরেক পুলিশ সদস্যকে দিয়ে ডেকে পাঠালে এ নিয়ে প্রণজিৎ-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে প্রণজিৎ সঙ্গে থাকা শটগান দিয়ে এএসআই রুবেলের মাথায় আঘাত করেন। এতে রুবেলের মাথা ফেটে যায়। আহত রুবেলকে অন্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি জানান, পুলিশ লাইনসে দুই পুলিশ সদস্যের হাতাহাতির ঘটনায় বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি ৭৩ এবং পিআরবি-৮৮০ প্রবিধান অনুযায়ী মো. রুবেল মিয়া ও প্রণজিৎকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরকম ঘটনা আর যেন না ঘটে সেজন্য অন্যদেরও সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

সিলেটে পুলিশের এক এ.এস.আইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, বরখাস্ত-২

আপডেট সময় ০৫:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২