হবিগঞ্জ ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

বানিয়াচংয়ে শিশু ও কিশোর-কিশোরী ক্লাবে শিশুর সুরক্ষা নিশ্চিত করণ বিষয়ে আউটরিচ সেশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে শিশু ও কিশোর -কিশোরী ক্লাবে সমাজ ভিত্তিক সামাজিক অংশগ্রহণ এর মাধ্যমে শিশুর সুরক্ষা নিশ্চিত করণ বিষয়ে আউটরিচ সেশন ও সভা অনুষ্ঠিত হয়েছে। (৭ অক্টোবর) শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা সদরের ২ নম্বর উত্তর -পশ্চিম ইউনিয়নের অন্তর্ভুক্ত আমিরখানী গোলাপ শিশু ও কিশোর -কিশোরী ক্লাবে উক্ত সেশন ও সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের পিয়ার লিডার জোনাকি আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিসি( একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন) প্রকল্পের সিআরএফ জনাব হাসান সাঈদ। এসময় তিনি বলেন, একটি শিশু সঠিকভাবে বেড়ে উঠার জন্য পরিবারসহ সমাজের সকলকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এগিয়ে আসতে হবে।। শিশুর লালন পালনে ইতিবাচক ভাবে ভুমিকা রাখতে হবে। ক্লাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কমিউনিটির লোকদের সচেতনতা বৃদ্ধির জন্য চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর, ক্লাব অর্গানাইজার, কমিউনিটি ফ্যাসিলিটেটর এবং পিয়ার লিডাররা নিয়মিত আউটরিচ সেশন পরিচালনা করবেন। তিনি সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন,শিশুদের যেন আমরা গালমন্দ না করি,তাদের মারধর না করি।কারন এতে করে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তিনি হাওর অধ্যুষিত বানিয়াচং এ পানিতে ডুবা প্রতিরোধের জন্য সমাজভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজের সবাই মিলে কীভাবে করা যায় সেব্যাপারে আলোকপাত করেন। শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মেধা ও প্রতিভার সুপ্ত বিকাশ জাগিয়ে তোলার জন্য সমাজের সবাইকে ভুমিকা রাখতে হবে। তাহলেই আমাদের সমাজ এগিয়ে যাবে। আর আজকের সেই শিশু আমাদের উন্নত সমাজ গঠনে তখন ভুমিকা রাখবে। সমাজের সবাই মিলে উদ্যোগ নিলে কীভাবে সহজে সমাজের সকল সমস্যা নিজেরাই সমাধান করা যায় সে ব্যাপারে অভিভাবকদের সাথে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন পিয়ার লিডার হৃদয় খান,দিশারি শিশু ও কিশোর-কিশোরী ক্লাব পিয়ার লিডার রুবিনা আক্তার, কমিউনিটি ফ্যাসিলিটেটর ঝুমা আক্তার, কমিউনিটি ফ্যাসিলিটেটর নিশু আক্তার প্রমুখ।উল্লেখ্য একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের সহযোগিতায় বানিয়াচং উপজেলায় ১২ টি শিশু ও কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে। এই ক্লাবগুলোতে নিয়মিতভাবে শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণের জন্য আউটরিচ সেশন, খেলাধূলা, অভিভাবক সমাবেশ, ক্লাব সমাবেশ, র্যালী, দিবস উদযাপনসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

বানিয়াচংয়ে শিশু ও কিশোর-কিশোরী ক্লাবে শিশুর সুরক্ষা নিশ্চিত করণ বিষয়ে আউটরিচ সেশন

আপডেট সময় ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২