হবিগঞ্জ ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জামাই শ্বশুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মামলা

যুবলীগ নেতা ভূমিখেকো নাসিরের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে চুনারুঘাট উপজেলার বনগাঁও ও আশ্রাবপুরের প্রায় ১০০ বিঘা সরকারি জমি জোরপূর্বক দখল করে নেন নাসির।

অবৈধভাবে দখলকৃত এসব জমিকে নিজের জমি দাবী করে সেখানে ইটভাটাসহ কৃষি ফার্ম গড়ে তোলেন নাসির।

সম্প্রতি খোয়াই নদীর রাজার বাজার অংশে সরকার কর্তৃক ইজারাকৃত একটি বালু মহালের কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ করে মোটা অঙ্কের চাঁদা দাবী করেন নাসির।

এতে ইজারাদার রাজি না হওয়ায় নাসির উদ্দিনের শশুর সাবেক আওয়ামী লীগ নেতা আহাদ আলী মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বালু উত্তোলন কাজে নিয়োজিত কর্মচারীদের মারধর করে।

এরই প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ করে বালু মহাল কর্তৃপক্ষ। এতে নাসির উদ্দিন ও তার শশুর আহাদ আলীসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর ও বনগাঁও গ্রামের মধ্যে যাতায়াতের একমাত্র রাস্তাটিতে লোহার গেট নির্মাণ করে বন্ধ করে দিয়েছে যুবলীগ নেতা নাসির।

নাসিরের অর্থ বৈভব ও প্রভাব প্রতিপত্তির কাছে ভয়ে এতোদিন মুখ খুলেননি দুইগ্রামের মানুষ। নাসিরের শশুর আহাদ আলী ও তার পালিত গুন্ডাপান্ডাদের হাত থেকে বাঁচতে এবং সরকারি জমি উদ্ধারে প্রশাসনের সাহায্য প্রার্থনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

জামাই শ্বশুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মামলা

যুবলীগ নেতা ভূমিখেকো নাসিরের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৮:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫