হবিগঞ্জ ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
৩ জনকে সিলেটে প্রেরণ

নবীগঞ্জে দূর্বৃত্তের হামলায় একই পরিবারের ৫ জন আহত

নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে একদল প্রভাবশালী লাটিয়াল বাহিনীর  হামলায় সংখালুঘু একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতদের  মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল  কলেজ  হাসপাতালে ও বাকী আহতের নবীগঞ্জ  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে  চিকিৎসা  প্রদান করা হয়েছে। জানাযায় উল্লেখিত  গ্রামের লিটন দাশের বাড়ীতে  পরিকল্পিত ভাবে শুক্রবার সকালে  দেশীয়  অস্ত্র শস্ত্র সহকারে একদল দূর্বৃত্তরা হামলা চালায়। এতে তার পরিবারের ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখমী করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।  কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত লিটন দাশ (৪০), তার স্ত্রী সুমায়া রানী দাশ (৩৫), রতন দাশের স্ত্রী শিখা রানী দাশ (৩০)কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ অপর আহত রতন দাশ ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সূত্রে জানাযায়, উপজেলার বেগমপুর গ্রামের ছমির উল্লার পুত্র মঈনু দ্দিনের নেতৃত্বে তার বাগনা সাজু, রাজু তাদের বাবা গুল মিয়া তার স্ত্রী  আছমা বেগমসহ  পূর্ব  শত্রুতার জের ধরে ১৫/২০ জন অস্ত্রধারী লাটিয়াল বাহিনী লিটন দাশের ঘর-বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তাদের৷ এসময় আর্তচিৎকারে গ্রামবাসী এসে তাদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার পরিবারের লোকজন  নবীগঞ্জ  থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। নবীগঞ্জ  থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর  আলম  হামলার সত্যতার স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত  সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হবে জানান।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩ জনকে সিলেটে প্রেরণ

নবীগঞ্জে দূর্বৃত্তের হামলায় একই পরিবারের ৫ জন আহত

আপডেট সময় ১১:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২