হবিগঞ্জ ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বাহুবলে দুলাল হত্যা মামলায় প্রধান আসামীসহ ৩ সহোদর ঢাকায় গ্রেফতার

বাহুবলে দুলাল হত্যা মামলায় প্রধান আসামীসহ ৩ সহোদরকে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এ মামলায় মোট ৮ আসামী গ্রেফতার হয়েছে। গত ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাইবাজারে দুই গ্রুপের সংঘর্ষে শংকরপুর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার পুত্র দুলাল মিয়া নিহত হয়। পরে নিহতের স্ত্রী মোছাঃ আমিনা খাতুন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই এজাহারভূক্ত ৫ আসামী গ্রেফতার হয় এবং মূল আসামীসহ অন্যরা গা-ঢাকা দেয়। পরিবর্তীতে আমাদের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকে। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে এজাহারভূক্ত প্রধান আসামী শংকরপুর গ্রামের জিলু মিয়ার পুত্র কবির মিয়া (৪২), তার সহোদর শাহীন মিয়া (৩৫) ও ওয়াহিদ মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

বাহুবলে দুলাল হত্যা মামলায় প্রধান আসামীসহ ৩ সহোদর ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ১২:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২