হবিগঞ্জ ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ফজলে নূর ইসমত “বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড” পেলেন

হবিগঞ্জের প্রবীণ ও গুনী সাংবাদিক ফজলে নূর ইসমত তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।গত সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক ঝমকালো অনুষ্ঠানে ফজলে নূর ইসমতসহ দেশের ৬৪ জন সাংবাদিকের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এতে সভাপতিত্ব করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. গোলাম রহমান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

এতে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের অ্যাডঃ মো. আবু জাহির (এমপি) হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের একাধিক বারের সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফকরুজ্জামান বিভিন্ন দেশের কূটনীতিক, শিল্পী ও ক্রীড়া জগতের তারকারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ফজলে নূর ইসমত “বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড” পেলেন

আপডেট সময় ১১:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২