হবিগঞ্জ ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

মা দিবস উপলক্ষে চুনারুঘাটে শোভাযাত্রা ও আলোচনা সভা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে ৮ মে মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা হয়। শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে ধারণ করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী চুনারুঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, মা এমন এক শব্দ, যার বিকল্প নেই। মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সন্তানদের কাজ করা উচিত এবং মেয়েদের বাল্য বিবাহ রোধ এবং মায়েদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার ওপর গুরুত দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্লাবন পাল, পাশা এনজিওর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, জেন্ডার প্রমুখার শাওন চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মা দিবস উপলক্ষে চুনারুঘাটে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় ১০:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২