হবিগঞ্জ ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।১১ এপ্রিল সোমবার তিনি পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন।

পিটিআইয়ের এমপিরা পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করলে সোমবারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরিফের কোনো প্রতিদ্বন্দ্বী থাকেনি। এছাড়া পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করেননি।এ বিষয়টি তখনই স্পষ্ট হয় যখন পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান পার্লামেন্ট থেকে পিটিআইয়ের এমপিরা গণপদত্যাগ করবেন।

এরপর ডেপুটি স্পিকার কাসিম সুরির পরিবর্তে পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) দলের আয়াজ সাদিক পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, তার বিবেকে এটা সায় দেয় না যে পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তিনি পালন করেন।

এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নেন ইমরান।

শাহবাজ আজ সোমবার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য, শাহবাজ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওইবার ইমরান খান ভোট পেয়েছিলেন ১৭৬ ভোট। আর শাহবাজ পেয়েছিলেন ৯৬।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ

আপডেট সময় ০৫:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২