হবিগঞ্জ ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন Logo চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার Logo চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

হয়তাে হবেনা– প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

হয়তাে হবেনা

প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ

হয়তো হবেনা দেখা বউচি,
কানামাছি, আর গোল্লাছুটে,
কলাগাছের নৌকোয় যেতাম
ঝিলের জলে শাপলার ভাটে!
হয়তো আর হবেনা খোঁজা,
পালাতে যখন অদৃশ্য লোকে,
দুরুদুরু বুকে খোজাখুজি করে
হারিয়ে যেতাম আনন্দলোকে!
ফিরে আর পাবনা কৈশোরের
সেই দূরন্তপনার দূর্লভ স্মৃতি,
তবু কেন হায় মন ফিরে চায়
অমূল্য সেই প্রেমপ্রীতি!
হয়তো আর হবেনা বলা
কিশোর বেলার অব্যক্ত কথা,
স্মৃতি জাগানিয়া স্বপ্নিল দিনগুলো
বুকে শুধু বাড়ায় ব্যাথা!
যৌবন বেলায় যুদ্ধের ডাক
উপায় নাই ঘরে থাকার ,
যেজন জিতেছে সেজন লভিছে
জগতের সব উপহার!
জিতেও জিতেনা, হারেও হারেনা
জগৎ সংসার এমনি হায়,
মিছে মায়ার পৃথিবীতে
বাঁচতে তবু মন চায়!!
হয়তো হবেনা ফেরা মিছে মায়ায়-
এ জগৎ সংসারে,
তবু কেন হায় বুক ফেটে যায়
ফিরে আসতে বারে বারে!
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

হয়তাে হবেনা– প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ

আপডেট সময় ০১:১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

হয়তাে হবেনা

প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ

হয়তো হবেনা দেখা বউচি,
কানামাছি, আর গোল্লাছুটে,
কলাগাছের নৌকোয় যেতাম
ঝিলের জলে শাপলার ভাটে!
হয়তো আর হবেনা খোঁজা,
পালাতে যখন অদৃশ্য লোকে,
দুরুদুরু বুকে খোজাখুজি করে
হারিয়ে যেতাম আনন্দলোকে!
ফিরে আর পাবনা কৈশোরের
সেই দূরন্তপনার দূর্লভ স্মৃতি,
তবু কেন হায় মন ফিরে চায়
অমূল্য সেই প্রেমপ্রীতি!
হয়তো আর হবেনা বলা
কিশোর বেলার অব্যক্ত কথা,
স্মৃতি জাগানিয়া স্বপ্নিল দিনগুলো
বুকে শুধু বাড়ায় ব্যাথা!
যৌবন বেলায় যুদ্ধের ডাক
উপায় নাই ঘরে থাকার ,
যেজন জিতেছে সেজন লভিছে
জগতের সব উপহার!
জিতেও জিতেনা, হারেও হারেনা
জগৎ সংসার এমনি হায়,
মিছে মায়ার পৃথিবীতে
বাঁচতে তবু মন চায়!!
হয়তো হবেনা ফেরা মিছে মায়ায়-
এ জগৎ সংসারে,
তবু কেন হায় বুক ফেটে যায়
ফিরে আসতে বারে বারে!