হবিগঞ্জ ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

হবিগঞ্জের সদরে বাড়ির সিমানায় গাছের পাতা রাখায় ভাতিজার হাতে হত্যার অভিযোগ

হবিগঞ্জের সদরে উপজেলায় বাড়ির সিমানায় গাছের পাতা রাখায় ঘটনাকে কেন্দ্র করে তোরাব আলী (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাতিজা নুর আলীর বিরুদ্ধে।  আজ বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী।

স্থানীয় ব্যক্তিরা জানান,  সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের তোরাব আলীর রান্নাঘর থেকে একটি লাকড়ি বাতাসে উড়ে গিয়ে তার ভাতিজা নুর আলীর ঘরে পড়ে। এ নিয়ে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা উত্তেজিত হয়ে চাচাকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎক মোল্লা আবেদুর রেজা জানান, তোরাব আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে পথেই তিনি মারা যান।

সদর থানার ওসি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চলাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

হবিগঞ্জের সদরে বাড়ির সিমানায় গাছের পাতা রাখায় ভাতিজার হাতে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২