হবিগঞ্জ ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

মুজিব ছড়া- শিক্ষক সমীরণ চক্রবর্তী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ৪২৭ বার পড়া হয়েছে

মুজিব ছড়া -২
সমীরণ চক্রবর্তী
গোয়ার ভরা গরু ছিলো
পুকুর ভরা মাছ ছিলো
ক্ষেত ভরা ধান ছিলো
ধনরত্ন পূর্ণ ঘর ছিলো ।।

এসবের লোভে বিদেশি তস্কর
সঙ্গে নিয়ে লোক লস্কর
হামলে পরে বাংলার উপর
মারলো মানুষ লুটলো নগর ।।

বাংলার মানুষ ভয়ে তখন
কাঁপতো দিন রাত অনুক্ষণ
ভেট দিয়ে যতো ধন রতন
কোনো রকম বাঁচাতো জীবন ।।

এমনি গেলো অনেক বছর
দুখের রাত হয়না কো ভোর
অমানিশার কাটেনা ঘোর
কেউ সাধে না সংগ্রামী সুর ।।

দেয়ালে পিঠ ঠেকলে শেষে
জাগলো জোয়ার অবশেষে
দাঁড়ালো মানুষ বীরের বেশে
ভয়কে দূর করলো হেসে ।।

এক কাতারে দাঁড়ায় সবাই
জাতপাতের নাই ভেদ নাই
লাখে লাখে আসলো সেপাই
স্লোগান একটাই ‘মুক্তি চাই’ ।

নেতা কর্মী সব দলে দলে
দাঁড়ালো এক পতাকা তলে
একই কথা সবার গলে
রক্ত দেবো দরকার হলে ।।

শুরু হলো মুক্তির সংগ্রাম
ঝরলো রক্ত ঝরলো প্রাণ
তবু পূরলো না মনস্কাম
ভীতু বাঙালি জুটলো বদনাম ।।

সবশেষে মুজিব এলেন
আঙুল তুলে ভাষণ দিলেন
গলা উঁচিয়ে ডাক দিলেন
ভীতু বাঙালির ঘুম ভাঙালেন ।।

বাঙালি হাতে লাঠি নিলো
লাঠি হাতেই যুদ্ধে গেলো
তিরিশ লাখ জীবন দিলো
বিনিময়ে স্বাধীনতা পেলো ।।

লেখক

সাংবাদিক ও শিক্ষক

সমীরণ চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

মুজিব ছড়া- শিক্ষক সমীরণ চক্রবর্তী

আপডেট সময় ০৬:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

মুজিব ছড়া -২
সমীরণ চক্রবর্তী
গোয়ার ভরা গরু ছিলো
পুকুর ভরা মাছ ছিলো
ক্ষেত ভরা ধান ছিলো
ধনরত্ন পূর্ণ ঘর ছিলো ।।

এসবের লোভে বিদেশি তস্কর
সঙ্গে নিয়ে লোক লস্কর
হামলে পরে বাংলার উপর
মারলো মানুষ লুটলো নগর ।।

বাংলার মানুষ ভয়ে তখন
কাঁপতো দিন রাত অনুক্ষণ
ভেট দিয়ে যতো ধন রতন
কোনো রকম বাঁচাতো জীবন ।।

এমনি গেলো অনেক বছর
দুখের রাত হয়না কো ভোর
অমানিশার কাটেনা ঘোর
কেউ সাধে না সংগ্রামী সুর ।।

দেয়ালে পিঠ ঠেকলে শেষে
জাগলো জোয়ার অবশেষে
দাঁড়ালো মানুষ বীরের বেশে
ভয়কে দূর করলো হেসে ।।

এক কাতারে দাঁড়ায় সবাই
জাতপাতের নাই ভেদ নাই
লাখে লাখে আসলো সেপাই
স্লোগান একটাই ‘মুক্তি চাই’ ।

নেতা কর্মী সব দলে দলে
দাঁড়ালো এক পতাকা তলে
একই কথা সবার গলে
রক্ত দেবো দরকার হলে ।।

শুরু হলো মুক্তির সংগ্রাম
ঝরলো রক্ত ঝরলো প্রাণ
তবু পূরলো না মনস্কাম
ভীতু বাঙালি জুটলো বদনাম ।।

সবশেষে মুজিব এলেন
আঙুল তুলে ভাষণ দিলেন
গলা উঁচিয়ে ডাক দিলেন
ভীতু বাঙালির ঘুম ভাঙালেন ।।

বাঙালি হাতে লাঠি নিলো
লাঠি হাতেই যুদ্ধে গেলো
তিরিশ লাখ জীবন দিলো
বিনিময়ে স্বাধীনতা পেলো ।।

লেখক

সাংবাদিক ও শিক্ষক

সমীরণ চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ।