হবিগঞ্জ ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

বাহুবল উপজেলায় একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

বাহুবল উপজেলায় একই স্থানে উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকা হয়েছে। ফলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শনিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বাহুবলে ১৪৪ ধারা জারি করা হয় । এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন।

স্থানী সূত্রে জানাযায়, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাহবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শনিবার বাহুবল বাজারে প্রতিবাদ সভা ডাকে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা।

এদিকে একই সময়ে একই স্থানে অপর একটি সভা ডাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে উভয় পক্ষের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসন ঝামেলা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

বাহুবল উপজেলায় একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২