হবিগঞ্জ ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

চুনারুঘাটের কালেঙ্গা বনাঞ্চলে অবাধে কাটা হচ্ছে সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৫০৪ বার পড়া হয়েছে

মীর জুবায়ের আলম, চুনারুঘাটঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা রেমা, কালেঙ্গা, সাতছড়ি রঘুনন্দন পাহাড় বেষ্টিত বনাঞ্চল এলাকা। অবাধে চলছে পাহাড়ী গাছ কাটা আর সেই অবৈধ করাত কলে গাছ কেটে নিয়ে কাঠ তৈরি করছে একটি প্রভাবশালী মহল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জে মোকাবেলা করতে বদ্ধপরিকর।সরেজমিন কালেঙ্গা বনাঞ্চলের ভিত্তরে গিয়ে দেখা যায় কয়েক শতাধিক সেগুন গাছের মোতা অথচ সেই গাছ কাটার ছিল না কোন অনুমোদন। বনাঞ্চলের গাছ কেটে বিশ্বজলবায়ু চ্যালেঞ্জকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে একটি প্রভাবশালী মহল, নীরবতা পালন করছে প্রশাসনিক কর্মকর্তাগন চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বন কতৃপক্ষ । এদিকে চুনারুঘাট বন কর্মকর্তাদের মাঝে মধ্যে ছোটখাটো কিছু অভিযান দেখা গেলেও বন্ধ করতে পারেননি প্রভাবশালীদের গাছ কাটা।হবিগঞ্জ জেলা বন সংরক্ষণ কর্মকর্তা নিকট জানতে চাইলে বলেন বনের ভিত্তরে গাছ কাটার কথা নয় তবে বিষয়টি তদন্ত করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বনের ভিতরে যারা গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের কে আইনের আওতায় আনা হবে। এদিকে চুনারুঘাটের বিশিষ্টজনরা বলেন বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জের মোকাবেলা সফল হতে হলে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল গাছপালা কাটা বন্ধ করতে হবে ।না হয় বিশ্বজলবায়ু চ্যালেঞ্জের মোকাবেলা সফলতা অর্জন করা সম্ভব নয়। এদিকে দেখা যাচ্ছে প্রতিনিয়ত চুনারুঘাটের অবৈধ করাত কলে রয়েছে বিপুল পরিমাণে বিভিন্ন প্রজাতির গাছ। বন কর্মকর্তাদের চোখে আঙ্গুল দিয়ে অনুমোদন ছাড়াই অবাধে পাহাড় থেকে গাছ কেটে নিয়ে বনাঞ্চল ধ্বংস করেছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জে রক্ষা করতে হলে আমাদেরকে বিপুল পরিমাণে বৃক্ষরোপন করতে হবে। আর সেই বৃক্ষ রক্ষা করতে হবে, বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যায় করছে। চুনারুঘাটে কিছু অসাধু রাজনৈতিক নেতাদের কে বনাঞ্চল রক্ষা করতে একটি কমিটি তৈরি করা হয়।আর সেই সর্ষের ভিতর ভূত রয়েছে বলে মন্তব্য করেন চুনারুঘাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ। চুনারুঘাটের বনাঞ্চল রক্ষা করতে হলে প্রশাসনিক কর্মকর্তাদের কে কঠোর হতে হবে। পাশাপাশি যাদের দ্বারা সেই বনাঞ্চলের গাছ কেটে ধ্বংস করা হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। আর নতুবা বনাঞ্চলের গাছগুলো রক্ষা করা সম্ভব হবে না, এবং বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জের মোকাবেলা সম্ভব হবে না বলে মন্তব্য করেন চুনারুঘাট উপজেলার বিভিন্ন ব্যক্তি বর্গগন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

চুনারুঘাটের কালেঙ্গা বনাঞ্চলে অবাধে কাটা হচ্ছে সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ

আপডেট সময় ০২:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২