হবিগঞ্জ ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার (৬ জুন ২০২৬) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গালিব চৌধুরীর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে বিভিন্ন রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “শুধু উদ্যোগ গ্রহণ করলেই হবে না, নিয়মিতভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা অত্যন্ত জরুরি।”

গালিব চৌধুরী সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করতে হবে। পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি জানান, ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে প্রতি শনিবার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় ০১:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬