হবিগঞ্জ ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Logo ফাইনালেও দুর্দান্ত খেলে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন চুনারুঘাট অংশে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি লোকাল বাসকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ মোবাইল কোর্টে বিভিন্ন কাউন্টার ও কাউন্টারবিহীন লোকাল বাসে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংক্রান্ত অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযানকালে যাত্রীরা জানান, কাউন্টারভিত্তিক বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করছে। তবে একটি কাউন্টারবিহীন লোকাল বাসে গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়নি এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ওই বাসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোঃ শফিক মিয়া (পিতা: মোঃ আবদুল আলী, সাং- শ্রীমঙ্গল, মৌলভীবাজার) কে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ সময় অন্যান্য বাস ও বাসলাইন সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যাত্রীদের হয়রানি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৮:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬