হবিগঞ্জ ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে খোয়াই নদীর জরাজীর্ণ বেইলি সেতু: জনদুর্ভোগের অন্য নাম, এমপির দৃষ্টি আকর্ষণ করছেন প্রবাসী বাবুল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত খোয়াই নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বর্তমানে হাজারো মানুষের জন্য চরম ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।

জনসাধারণের ভোগান্তি নিয়ে সৌদি প্রবাসী ও সমাজসেবক আলহাজ্ব শাহিদুল হক বাবুল তিনি নিজের ফেইসবুকে স্থানীয় এমপির দৃষ্টি আকর্ষণ করেছেন। কিভাবে মানুষের দুঃখ কষ্ট লাগব করতে এর প্রতিকার চেয়ে সোচ্চার দাবি জানিয়েছেন ।

মূলত ১৯৯৪ সালে নির্মিত এই সেতুটির নির্ধারিত মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেলেও গত ১৬ বছর ধরে এলাকাবাসী বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এটি ব্যবহার করছেন।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি অত্যন্ত সরু হওয়ায় প্রতিদিন সকাল ৯টার পর থেকেই এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চুনারুঘাট উপজেলার অন্তত চারটি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় জরুরি রোগী পরিবহনে। অনেক সময় অ্যাম্বুলেন্স যানজটে আটকে পড়ায় মুমূর্ষু রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। একইভাবে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতেও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।

এদিকে প্রতিদিন সকালে ১০ নম্বর মিরাশী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত শিক্ষার্থী এই সেতুতে যানজটে আটকে পড়ে। বিশেষ করে পরীক্ষার সময় তাদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দেয়।

এ বিষয়ে ১০ নম্বর মিরাশী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহিদুল হক বাবুল বলেন, “আমি এলাকার মানুষের এই দুর্ভোগ খুব কাছ থেকে দেখছি। একটি জরাজীর্ণ সেতুর কারণে পুরো অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এটি আর চলতে পারে না।”

তিনি আরও বলেন, “চুনারুঘাট-মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি। চারটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি আধুনিক ও প্রশস্ত স্থায়ী সেতু নির্মাণ জরুরি।”

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে দ্রুত এই ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণ করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে খোয়াই নদীর জরাজীর্ণ বেইলি সেতু: জনদুর্ভোগের অন্য নাম, এমপির দৃষ্টি আকর্ষণ করছেন প্রবাসী বাবুল

আপডেট সময় ০১:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬