হবিগঞ্জ ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

চুনারুঘাটের কালেঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন: নারী শিশুসহ ১৯ বাংলাদেশী

চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

আজ সোমবার (২৬ মে) দুপুরে কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে।

খবর পেয়ে ৫৫ বিজিবি সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুব ঘটনাস্থলে ছুটে যান।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

তারা জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।

সম্প্রতি দিল্লি থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে জোরপূর্বক তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া, বিএসএফ-এর এই ধরনের পুশ-ইন কার্যক্রম আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করছে বলে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ১৯ জনকে জিডি মুলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটের কালেঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন: নারী শিশুসহ ১৯ বাংলাদেশী

আপডেট সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫