হবিগঞ্জ ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড
ঘরগাঁও গ্রামবাসীর অনন্য উদ্যোগ

ঘরগাঁও গ্রামবাসীর অনন্য উদ্যোগ: ২৩ জনকে সংবর্ধনা

  • খালিদ হাসান:
  • আপডেট সময় ০৭:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ধর্মীয় শিক্ষার প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে।

পবিত্র ঈদুল ফিতরের দিন, গ্রামবাসীদের উদ্যোগে ঘরগাঁও শাহী ঈদগাহে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে গ্রামের ৭ জন ইমাম, ১৩ জন আলেম এবং ৩ জন হাফেজকে সম্মানিত করা হয়।

এই ছোট্ট গ্রামটি শিক্ষার আলোয় আলোকিত। এখানে রয়েছে ৬টি মসজিদ, ৩টি স্কুল এবং ২টি মাদ্রাসা। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমাম, আলেম ও হাফেজদের অবদান অনস্বীকার্য।

তাই তাঁদের প্রতি সম্মান জানাতে গ্রামবাসীরা ঈদের দিন এ সংবর্ধনার আয়োজন করেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইসলামী শিক্ষার উন্নয়ন ও প্রসারে ইমাম, আলেম ও হাফেজদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

তাঁরা বলেন, ইসলামী মূল্যবোধের চর্চা ও শিক্ষার প্রসারে তাঁদের অবদান সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে ইসলামী জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করবে এবং ধর্মীয় শিক্ষা আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গ্রামের মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধর্মীয় শিক্ষা প্রসারে তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

ঘরগাঁও গ্রামবাসীর অনন্য উদ্যোগ

ঘরগাঁও গ্রামবাসীর অনন্য উদ্যোগ: ২৩ জনকে সংবর্ধনা

আপডেট সময় ০৭:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫