হবিগঞ্জ ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

সিলেটে আদালতে হাজিরা শেষে কারাগারে আসামী ঢোকানোর সময় জুতা ভিতরে ইয়াবা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:

আদালতে হাজিরা শেষে শাব্বির খান (২৯) নামে এক হাজতির জুতার ভেতর থেকে ইয়াবা জব্দ করা হয়েছে। এঘটনাটি ঘটেছে সিলেট কেন্দ্রীয় কারাগারে ঢোকানোর সময়। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মহানগর পুলিশের জালালাবাদ থানায় জেলার মো. মুজিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাব্বির খান অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। ১৬ ফেব্রুয়ারি তাকে মামলার হাজিরার জন্য সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসে পুলিশ। হাজিরা শেষে ওই দিন সন্ধ্যায় শাব্বির খানসহ অন্য হাজতিদের পুলিশ প্রহরায় প্রিজনভ্যানে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

ভ্যান থেকে হাজতিদের নামিয়ে জেল গেটে তল্লাশি করে কারা অভ্যন্তরে ঢোকাচ্ছিলেন কারারক্ষীরা। এ সময় হাজতি শাব্বির খানের জুতার মোজার ভেতর থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করেন তারা। এ নিয়ে কারাগারে শুরু হয় তোলপাড়।

বিষয়টি তাৎক্ষণিক সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়। ১৭ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে এ বিষয়ে লিখিতভাবে জানান।

ওইদিন বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বাদী হয়ে হাজতি শাব্বির খানকে আসামি করে জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মন্ডলকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল খান বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলার এজাহারে হাজতি শাব্বির খানের হাতে ইয়াবা তুলে দেওয়া ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি

সিলেটে আদালতে হাজিরা শেষে কারাগারে আসামী ঢোকানোর সময় জুতা ভিতরে ইয়াবা

আপডেট সময় ১১:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২